ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কুমিল্লা হাইস্কুলে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ


  • আপলোড সময় : সোমবার ২৯ জুন, ২০২৬ সময় : ৮:১১ পিএম

মোহাম্মদ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা হাইস্কুলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার লক্ষ্যে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ (একটি শিশু একটি গাছ) কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দীন, সাবেক কাউন্সিলর কোহিনূর আক্তার কাকলী, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোখলেছুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীরসহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা শিক্ষার্থীদের নিজ নিজ উদ্যোগে নিয়মিত গাছ লাগানোর এবং সেগুলো পরিচর্যার আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর