ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রেকর্ড পতন: একদিনের ব্যবধানে আবারও কমল সোনার দাম


  • আপলোড সময় : মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ সময় : ৩:৩৭ পিএম

দেশের বাজারে মাত্র এক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কের পতন ঘটল সোনার দামে। এবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্যায়নের পর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকেই এই নতুন দাম সারা দেশে কার্যকর করা হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অলঙ্কারের এই নতুন মূল্য নির্ধারণ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে, অলঙ্কারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট নেওয়া যাবে না, তবে গহনার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া এক্সচেঞ্জ বা পুনরায় বিক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকছে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব দ্রুতই নতুন সিদ্ধান্ত জানাবে সংগঠনটি।

এর আগে, গতকাল সোমবার (২৯ জুন) সকালে প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা করা হয়েছিল। বাজুসের হিসাব অনুযায়ী, চলতি ২০২৬ বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বৃদ্ধি, ৪২ বার হ্রাস এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, বিগত ২০২৫ সালে মোট ৯৩ বার দামের ওঠানামা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমেছিল।


এ সম্পর্কিত আরো খবর