ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে 'কুমিল্লা বাঁচাও মঞ্চের' মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ সময় : ৬:১৬ পিএম

মোহাম্মদ বাকী অনীক ,কুমিল্লা  প্রতিনিধি 

আজ (৩০ জুন) মঙ্গলবার সকাল ১১:৩০ঘটিকায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,  কুমিল্লা সম্মুখভাগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  উক্ত মানববন্ধনের সভাপতিত্ব  করেন "কুমিল্লা বাচাও মঞ্চের" ১২ নং ওয়ার্ডের সভাপতি গোলাম জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "কুমিল্লা বাঁচাও মঞ্চের" সদস্য সচিব মো নাসির উদ্দিন সহ অন্যান্যরা। 

এতে উপস্হিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা মাদক বিরোধী জোটের সভাপতি মো আব্দুস সামাদ,বাসদের আব্দুর রাজ্জাক,এনসিপির এস বি জুয়েল, নিরাপদ চালক চাই সভাপতি আজাদ সরকার লিটন,মহানগর বাঁচাও মঞ্চের যুগ্ম আহবায়ক মো ফরহাদ হোসেন, সাজেদা বেগম লাভলী,সদর উপজেলা বাঁচাও মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অন্তর,২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আব্দুল্লাহ, ৩ নং ওয়ার্ডের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাহিদ,৪ নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম বালন,৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ৭ নং ওয়ার্ডের সভাপতি ফজলে আব্বাস বাবু,সাধারণ সম্পাদক আশিকুর রহমান,১২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল আলম লিটন,আমড়াতলী ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন বাবর, ৮ নং ওয়ার্ডের মেহেদী হোসেন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবদুল মাসুস সহ সাধারণ জনগণ। 

বক্তারা মাদকের ভয়াবহতার জন্য সরকারী কর্মচারীদের ও রাজনৈতিক সদিচ্ছার অভাবকে  দায়ী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো সহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী সৎ ও সংযত থেকে  আইনের যথাযথ প্রয়োগ করে পরিবার,সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। মানববন্ধন শেষে কুমিল্লা বাঁচাও মঞ্চের পক্ষে উপ পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়।


এ সম্পর্কিত আরো খবর