ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

বিয়ের বিরোধে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা: কিশোরী গ্রেপ্তার


  • আপলোড সময় : মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ সময় : ৬:১৮ পিএম

মোহাম্মদ বাকী অনীক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। অভিযুক্ত কিশোরী নাঈমা জাহান (১৫) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিয়াম ও নাঈমার মধ্যে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে বিয়ে ও গর্ভপাতের বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সোমবার ভোরে সিয়ামের বাড়িতে অবস্থানকালে নাঈমা তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ করেন স্বজনরা। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরিফ হোছাইন আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে এবং অভিযুক্ত কিশোরী নাঈমাকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে নাঈমা হত্যার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এ সম্পর্কিত আরো খবর