ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

রুড়ায় খালের পানি প্রবাহ সচল করতে ইউএনও’র ঝটিকা অভিযান


  • আপলোড সময় : বুধবার ০১ জুলাই, ২০২৬ সময় : ৮:৩৯ পিএম

মোহাম্মদ বাকী অনীক ,কুমিল্লা  প্রতিনিধি  

কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের খাল ও জলাশয়গুলোতে অবৈধভাবে পেতে রাখা নিষিদ্ধ নেট জাল উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি-র নেতৃত্বে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়। মূলত বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এবং দেশীয় প্রজাতির মাছের অবাধ প্রজনন ও চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযান চলাকালীন জলাশয় থেকে বিপুল পরিমাণ অবৈধ নেট জাল জব্দ ও অপসারণ করা হয়। একই সঙ্গে স্থানীয় জেলে ও সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এক শ্রেণীর অসাধু মানুষ খাল ও জলাশয়ে অবৈধ নেট জাল ফেলার কারণে পানির স্বাভাবিক গতিপথ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনই দেশীয় মাছের বংশবিস্তার চরম হুমকির মুখে পড়ছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য বজায় রাখতে প্রশাসনের এই ধরনের জনস্বার্থমূলক অভিযান আগামীতেও নিয়মিত জারি থাকবে। অভিযান পরিচালনা করার সময় বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর