ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিরাজগঞ্জের তাড়াশে অবসরপ্রাপ্ত প্রফেসরের বাড়িতে ডাকাতি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৪:০২ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামে এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার (১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর শহিদুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত বাড়ির ভেতর প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং ভয়ভীতি দেখায়। এ সময় ডাকাতরা আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে দ্রুত পালিয়ে যায়। হঠাৎ এমন ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ডাকাতরা চলে যাওয়ার পর বিষয়টি তাড়াশ থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

এদিকে, পৌর শহরের মতো এলাকায় এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী নিজেদের অনিরাপদ মনে করছেন এবং অবিলম্বে ডাকাতদের গ্রেপ্তারসহ রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর