সিরাজগঞ্জ প্রতিনিধি / : 118
পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত বাড়ির ভেতর প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং ভয়ভীতি দেখায়। এ সময় ডাকাতরা আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে দ্রুত পালিয়ে যায়। হঠাৎ এমন ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ডাকাতরা চলে যাওয়ার পর বিষয়টি তাড়াশ থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”
এদিকে, পৌর শহরের মতো এলাকায় এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী নিজেদের অনিরাপদ মনে করছেন এবং অবিলম্বে ডাকাতদের গ্রেপ্তারসহ রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।