ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’

‘ওরা রক্তখেকো হাঙর!’ মেসি-এমবাপ্পে-কেইনদের নিয়ে টুখেল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৬:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক:

ডিআর কঙ্গোর বিপক্ষে নাটকীয় জয়ের পর ইংল্যান্ড দলের কোচ টমাস টুখেল চলতি বিশ্বকাপে গোলদাতাদের বিধ্বংসী রূপ দেখে বিস্মিত। ম্যাচের শুরুতেই গোল হজম করে দল যখন চাপের মুখে ছিল, তখন শেষ ১৫ মিনিটে হ্যারি কেইনের জোড়া গোল ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে জয় এনে দেয় এবং তাদের শেষ ষোলো নিশ্চিত করে। মেক্সিকোর বিপক্ষে পরবর্তী লড়াইয়ের আগে টুখেল তার শিষ্য এবং বিশ্বকাপের অন্য গোলমেশিনদের অভিহিত করেছেন ‘রক্তখেকো হাঙর’ হিসেবে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে টুখেল বলেন, “ওরা সবাই আসলে এক একটা হাঙর। যখনই মাঠে রক্তের গন্ধ বা গোলের সুযোগ পায়, তেড়ে এসে শিকার করে। এই বিশ্বকাপে বড় তারকারা একে অপরকে ছাড় দিতে রাজি নয়। একজন গোল করলে আরেকজন হ্যাটট্রিক করে বসছে! যা হচ্ছে, সেটা সত্যিই অবিশ্বাস্য, একেবারে পাগলাটে!”

চলতি বিশ্বকাপে গোলের ধারায় থাকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং নিজের অধিনায়ক হ্যারি কেইনকে একই কাতারে এনে তিনি আরও বলেন, “কেইন অসাধারণ। সে আমাদের অধিনায়ক, আমাদের নেতা। অবিশ্বাস্য দুটি ফিনিশিংয়ে একাই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। বিশেষ করে দ্বিতীয় গোলটি ছিল বিশ্বমানের।”

উল্লেখ্য, ডিআর কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা পাঁচে নিয়ে গেছেন কেইন। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন আর্লিং হালান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে, যাদের প্রত্যেকের গোল সংখ্যা ছয়টি করে।


এ সম্পর্কিত আরো খবর