ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নান্দাইলে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ


  • আপলোড সময় : শনিবার ০৪ জুলাই, ২০২৬ সময় : ৪:৪২ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহের নান্দাইলে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ সূচনা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নান্দাইল উপজেলা শাখার বিশেষ উদ্যোগে গতকাল শুক্রবার (৩ জুলাই) উপজেলার আচারগাঁও ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন এবং কওমি মাদরাসার শিক্ষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

শুক্রবার সকাল ১০টায় আচারগাঁও ইউনিয়নের শিমুলতলা জামে মসজিদ প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করার এই কর্মসূচিতে ইউনিয়নের ৩০ জন ইমাম ও মুয়াজ্জিন এবং স্থানীয় ৫টি কওমি মাদরাসার ২০ জন শিক্ষকের হাতে আমড়া, আমলকী, কাঁঠাল, জাম ও জলপাইসহ বিভিন্ন পুষ্টিগুণসম্পন্ন ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

আচারগাঁও ইউনিয়ন ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু ইউসুফের অত্যন্ত চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আলহাজ্ব আব্দুল আহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আচারগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির অন্যতম সদস্য মাওলানা মো. হামিদুজ্জামান। অনুষ্ঠানে আমন্ত্রিতদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাওলানা জসিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আলহাজ্ব আব্দুল আহাদ বৃক্ষরোপণের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, “সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কেবল একটি সামাজিক দায়িত্বই নয়, বরং এটি একটি চলমান ইবাদত বা সদকায়ে জারিয়া। একটি গাছ যেমন মানবজাতিকে খাদ্য, ছায়া ও অপরিহার্য অক্সিজেন সরবরাহ করে, ঠিক তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনবদ্য ভূমিকা পালন করে। তাই দেশের প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে ফলজ, ঔষধি ও বনজ গাছ রোপণ করা এবং সেটির সঠিক পরিচর্যার দায়িত্ব নেওয়া। সমাজের সাধারণ মানুষকে এই মহৎ কাজে উদ্বুদ্ধ করতে আমাদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

তিনি তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নান্দাইল উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারী ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের হাতে ফলজ গাছের চারাগুলো হস্তান্তর করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর