ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

চ্যাম্পিয়ন ৭ম শ্রেণি, রানার‌আপ ৮ম শ্রেণি

লোটাস কলেজিয়েট স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা


  • আপলোড সময় : শনিবার ০৪ জুলাই, ২০২৬ সময় : ৮:০৭ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে লোটাস কলেজিয়েট ফেস্ট-২ উপলক্ষে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  ফাইনাল খেলায় ৭ম শ্রেণি টাইব্রেকারে ৮ম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় লোটাস কলেজিয়েট স্কুলের আয়োজনে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। লোটাস কলেজিয়েট স্কুল মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক গোলাম মোর্তজা হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোটাস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও পরিচালক মামুনুর রশিদ, পরিচালক বিমল কুমার, খালেদা আক্তার শিপু, মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক সমির কান্তি মল্লিকসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।

নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৭ম শ্রেণি ২-০ গোলে ৮ম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় সেরা নৈপুণ্যে প্রদর্শন করে ম্যাচ সেরা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের ৭ম শ্রেণির দলীয় অধিনায়ক শাহাদাৎ হোসেন, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ৯ম শ্রেণীর খেলোয়াড় মোঃ মারুফ ও শ্রেষ্ঠ গোল কিপারের পুরস্কার পান চ্যাম্পিয়ন দলের জুবায়ের। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর কোচ নিত্যানন্দ নন্দী নৃত্য, সহকারী রেফারী ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ এরশাদ মন্ডল। ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিত দলের হাতে উপস্থিত অতিথিরা মেডেল ও ট্রফি তুলে দেন।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর