ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৫ ঘণ্টাতেও কেউ আটক হয়নি

ফতুল্লায় বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ


  • আপলোড সময় : রবিবার ০৫ জুলাই, ২০২৬ সময় : ৬:২৩ পিএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে সিজান (২২) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সামাজিক সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত সিজান ওই এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ১৫ ঘণ্টা পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।

নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় পশ্চিম মাসদাইর এলাকার একটি মসজিদের ইমাম কাউছার আহমেদ সম্প্রতি এলাকায় ‘আল ফালাহ কল্যাণ সংগঠন’ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। শনিবার রাতে ইমাম কাউছারের নেতৃত্বে ওই সংগঠনের অন্তত ৩০ থেকে ৪০ জন সদস্য সিজানকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপর তাকে সংগঠনের কার্যালয়ে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনরা দ্রুত সিজানকে শহরের খানপুরস্থ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা কাউছার আহমেদ দাবি করেন, "সিজানের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাকে মূলত সংশোধন করার জন্য ডেকে নিয়ে বোঝানো হচ্ছিল। কিন্তু চুরির ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। পরে আমরা তাকে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।"

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, "খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে নিহতের শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" ওসি আরও জানান, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

আকাশজমিন/ আরআর 


এ সম্পর্কিত আরো খবর