ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ


  • আপলোড সময় : রবিবার ০৫ জুলাই, ২০২৬ সময় : ৬:৪৪ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রোপা আমন ধান ও শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।

প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে কৃষকদের উদ্দেশ্যে বলেন, "বর্তমান সরকার দেশের কৃষি উৎপাদন বাড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী টেকসই পদক্ষেপ নিয়েছে। দেশের সামগ্রিক অগ্রগতি ও উৎপাদন বৃদ্ধিতে এই সরকারি প্রণোদনার বীজ ও সারের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।" তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফলন বাড়ানোরও পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা। এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলী এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হজরত আলী।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে তাড়াশ উপজেলার মোট ২ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) এবং ১০ কেজি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার প্রদান করা হয়। এছাড়া পুষ্টির চাহিদা পূরণে আরও ৬০০ জন কৃষকের মাঝে উন্নত জাতের বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর