ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কালীগঞ্জে দুই দাবিতে ডাকবিভাগ কর্মচারীদের মানববন্ধন ও ধর্মঘট


  • আপলোড সময় : সোমবার ০৬ জুলাই, ২০২৬ সময় : ৭:৫৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

বেতন-ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ডাকবিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা ডাকঘরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে এক বিশাল মানববন্ধনে মিলিত হয়। বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে মেহেরনগর শাখার পোস্ট মাস্টার আবু হোসেন মোহাম্মদ ফারুক, করিমপুর শাখার পোস্ট মাস্টার মুহম্মদ খাইরুল আলম এবং ভোটমারী শাখার পোস্ট মাস্টার মোঃ সিদ্দিক আলীসহ অন্য কর্মচারী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চড়া মূল্যের মাঝেও এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা দীর্ঘদিন ধরে দৈনিক মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এই নামমাত্র সামান্য বেতনে পরিবার-পরিজন নিয়ে তারা চরম অনাহার ও অর্ধাহারে দিন কাটাচ্ছেন, যা অত্যন্ত অমানবিক।

এই চরম সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে বক্তারা তাদের বর্তমান বেতন-ভাতা একলাফে অন্তত তিনগুণ বৃদ্ধি করার জোর দাবি জানান। একই সাথে বছরের পর বছর ধরে বঞ্চিত এই বিশাল জনবলকে অতি দ্রুত স্থায়ী বা বিভাগীয় কর্মচারী হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদানের আহ্বান জানানো হয়। আন্দোলনকারী নেতারা উল্লেখ করেন, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই রাজপথের আন্দোলনে শামিল হয়েছেন।

বক্তারা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়ে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিঠি ও জরুরি সেবা পৌঁছে দেওয়া এই কর্মচারীদের মানবিক দিক বিবেচনা করে যেন অতি দ্রুত এই দুই দফা দাবি মেনে নেওয়া হয়। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অবিলম্বে তাদের দাবি আদায় না হলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ইউনিয়ন শাখা ডাকঘরের সমস্ত এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য পূর্ণাঙ্গ ধর্মঘটে যেতে বাধ্য হবেন। এই প্রতিবাদী মানববন্ধনে কালীগঞ্জ উপজেলা ডাক বিভাগের আওতাধীন সকল ইউনিয়ন শাখার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।


এ সম্পর্কিত আরো খবর