ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

জয়পুরহাটে ট্রাক ও দুই অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নারীসহ নিহত ৩


  • আপলোড সময় : মঙ্গলবার ০৭ জুলাই, ২০২৬ সময় : ৪:৪৬ পিএম

জয়পুরহাটে মুষলধারে বৃষ্টির মধ্যে এক ভয়াবহ ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত ৩ জন আরোহী নিহত হয়েছেন। জয়পুরহাট-হিলি সড়কের সদর উপজেলার বনখুর ওয়াপদা মোড় এলাকায় একটি দ্রুতগামী মালবাহী ট্রাক এবং দুটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে এই ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে বৃষ্টির প্রচণ্ড দাপটের মধ্যে এই রক্তক্ষয়ী ও হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব না হলেও পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে জয়পুরহাট জেলা শহর থেকে পাঁচবিবি অভিমুখে ছেড়ে যাওয়া একটি দ্রুতগতির মালবাহী ট্রাক এবং একই দিকে যাওয়া একটি সাধারণ যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি যাত্রীবাহী অটোরিকশার মধ্যে বনখুর ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে এই ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, একটি অটোরিকশা দুমড়ে-মুড়মে ট্রাকের নিচে চলে যায়। এর ফলে ঘটনাস্থলেই একটি অটোরিকশার চালক এবং ভেতরে থাকা এক নারী যাত্রী মারা যান। দুর্ঘটনার সময় ওই এলাকায় বেশ জোরে বৃষ্টি হচ্ছিল, যা চালকদের দৃষ্টিসীমা ব্যাহত করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে জয়পুরহাট এবং পাঁচবিবি ফায়ার সার্ভিসের চৌকস কর্মীরা অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। তারা স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাকবলিত স্থান থেকে হতাহতদের দ্রুত উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও একজন যাত্রী মারা যান। বর্তমানে নিহত ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই সাথে দুর্ঘটনায় আহত আরও অন্তত ৫ জন অটোরিকশা আরোহীকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। জয়পুরহাট সদর থানা পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা দুটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


এ সম্পর্কিত আরো খবর