ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিংগাইরে ধলেশ্বরী নদীর তীরে অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


  • আপলোড সময় : মঙ্গলবার ০৭ জুলাই, ২০২৬ সময় : ৭:২৬ পিএম

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদীর মনোরম তীরে সাভার সেনানিবাসের নিয়মিত গ্রীষ্মকালীন মহড়ার অংশ হিসেবে স্থাপিত বিশেষ অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪২ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী জার্মিত্তা ইউনিয়নের মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের ঠিক পেছনে ধলেশ্বরী নদীর তীরবর্তী হায়দারের কাঠবাগান এলাকায় স্থাপিত ৮ বীরের এই অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্পটি তিনি সরজমিনে পরিদর্শন করেন। অত্যন্ত সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ এই রাষ্ট্রীয় পরিদর্শন কর্মসূচি সফলভাবে শেষ করে সরাসরি জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে ঢাকার পথে সশরীরে রওনা দেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে দায়িত্বরত সেনাসদস্য ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশের ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষা, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বাবস্থায় দেশ ও জনগণের সার্বিক কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা, সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানান। আধুনিক ও চৌকস সেনাবাহিনী গঠনে বর্তমান সরকারের গৃহীত নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপের কথাও তিনি তাঁর বক্তব্যে সংক্ষেপে স্মরণ করিয়ে দেন।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সামরিক ও বেসামরিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ ও আকস্মিক সিংগাইর সফরকে কেন্দ্র করে স্থানীয় জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পুরো জার্মিত্তা ইউনিয়ন ও ধলেশ্বরী নদীর তীরবর্তী সংযোগ সড়কগুলোতে নিচ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রীর আগমন থেকে শুরু করে প্রস্থান পর্যন্ত পুরো রাষ্ট্রীয় কর্মসূচিটি অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর এই স্পর্শকাতর যাতায়াত ও অবস্থানকালীন সময়ে পুরো দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল এবং এলাকার সাধারণ জনগণের যাতায়াতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নিরাপত্তা বিঘ্ন বা জনভোগান্তির খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর এই সফল সফরের পর স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন মহলের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।


এ সম্পর্কিত আরো খবর