ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সবুজ নগরী গড়ার প্রত্যয়

নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষ উপহার


  • আপলোড সময় : বুধবার ০৮ জুলাই, ২০২৬ সময় : ১১:১৫ পিএম

মোহাম্মদ বাকী অনিক ,কুমিল্লা প্রতিনিধি

জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লায় এক চমৎকার পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর বিশেষ নির্দেশনা অনুযায়ী দেশকে একটি সবুজ ও পরিচ্ছন্ন জনপদ হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। গ্রীন ও ক্লিন সিটি (সবুজ ও পরিচ্ছন্ন নগরী) গড়ে তোলার এই মহাপরিকল্পনার অংশ হিসেবে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য উপহার হিসেবে ৫০০টি মূল্যবান বৃক্ষের চারা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু মহোদয়ের পক্ষ থেকে এই পরিবেশবান্ধব উপহার সামগ্রী শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকার কাছে সশ্রদ্ধে তুলে দেওয়া হয়। হস্তান্তরিত ৫০০টি চারার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং অত্যন্ত প্রয়োজনীয় ঔষধি বৃক্ষ। পরিবেশের সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এবং প্রত্যেকে যাতে নিজেদের বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ রোপণ করে, সেই লক্ষ্যেই এই বিশেষ উপহারের আয়োজন করা হয়েছে।

গাছের চারা হস্তান্তরকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দূরদর্শী নির্দেশনায় দেশের প্রতিটি শহরকে গ্রীন ও ক্লিন সিটি বানানোর যে মহৎ কর্মযজ্ঞ শুরু হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশন তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কোমলমতি ছাত্রীদের মাঝে পরিবেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ, শিক্ষার্থীরাই পারে একটি সবুজ সমাজ গঠনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে।

ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুমিল্লা সিটি কর্পোরেশনের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী ও সিটি প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিদ্যালয়ের ছাত্রীরা এই উপহারের চারাগুলো পরম যত্নে রোপণ ও পরিচর্যা করবে, যা ভবিষ্যতে কুমিল্লার পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। গাছের চারা হস্তান্তরের এই অনন্য আয়োজনটি স্থানীয় পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ নাগরিকদের মাঝেও ব্যাপক প্রশংসার কুড়িয়েছে।


এ সম্পর্কিত আরো খবর