ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিরাজগঞ্জের তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ জুলাই, ২০২৬ সময় : ৫:১৬ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনের মধ্য দিয়ে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীজন অংশ নেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. খাইরুজ্জামান মুননু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সাংবাদিকতা সমাজের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় সমস্যার পাশাপাশি সম্ভাবনার বিষয়গুলোও গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরা প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান এবং কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্ত। তারা সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থে সংবাদ প্রকাশে পত্রিকাটির ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাপ্তাহিক চলনবিল বার্তা-এর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু এবং নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পত্রিকাটির দীর্ঘ পথচলার সাফল্য তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর