ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মোবাইলে বিশ্বকাপ দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ১২ জুলাই, ২০২৬ সময় : ৫:৪৯ পিএম

 সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোনে ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে দেখতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কানে হেডফোন থাকায় ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার বর্ধনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রুবেল মোল্লা (২৫)। তিনি উপজেলার বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মোল্লা কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখছিলেন। একই সময় তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছায়। কানে হেডফোন থাকায় ট্রেনের হুইসেলের শব্দ তিনি শুনতে পাননি। ফলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও সুরতহাল সম্পন্ন করার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, রেললাইন ধরে হাঁটার সময় মোবাইল ফোন ব্যবহার কিংবা হেডফোন কানে দিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তারা এ বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর