ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গোয়ালন্দে জলবায়ু সচেতনতায় বৃক্ষের চারা বিতরণ ও রোপণ


  • আপলোড সময় : রবিবার ১২ জুলাই, ২০২৬ সময় : ৬:৫৯ পিএম

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে র‍্যালি, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। "বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত আব্দুল হালিম মিয়া কলেজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস

সভাপতিত্ব করেন আব্দুল হালিম মিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ঢাকা অঞ্চল মাউশির পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান

এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোছা. বিলকিস বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; সেগুলো পরিচর্যা করে বড় করে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। পরে প্রধান অতিথি আব্দুল হালিম মিয়া কলেজের নবনির্মিত ভবনসংলগ্ন ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর