ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত


  • আপলোড সময় : সোমবার ১৩ জুলাই, ২০২৬ সময় : ৬:১৫ পিএম

ঝন্টু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত। এবা‌রের প্রতিপাদ‌্য "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”।

সোমবার (১৩ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে তাড়াশ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পলাশ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারুণ্যই যেকোনো দেশের মূল চালিকাশক্তি। দেশের এক-তৃতীয়াংশ তরুণ সমাজকে যদি সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা যায়, তবেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জনসংখ্যাকে সমস্যায় পরিণত না করে, পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে মাঠকর্মীদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিগত বছরের কাজের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ মাঠকর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। 

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর