ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

রূপগঞ্জে জলাবদ্ধতা: আর্শিবাদের বৃষ্টি এখন অভিশাপ


রূপগঞ্জে জলাবদ্ধতা

  • আপলোড সময় : সোমবার ১৩ জুলাই, ২০২৬ সময় : ৬:২৯ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলাবদ্ধতা  “আর্শিবাদের বৃষ্টি এখন আমাগো জন্য অভিশাপ।  আল্লাহর অশেষ রহমতের নেয়ামত ২ সপ্তাহের বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে ঘরেও পানি ডুকে গেছে| স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, সাপ বিচ্ছুর ভয়ে শিশুদের নিয়ে ঘরে থাকতেও ভয় লাগে। কাম কাজ বন্ধ, খাওয়া দাওয়াও বন্ধ।গরীবের অইছে যত জ্বালা।” এমনি করে মনে দুঃখে কথাগুলো বলেন মতিন মিয়া।
 টানা বৃষ্টিতে রূপগঞ্জের নির্মাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।নিচু এলাকার রাস্তা-ঘাট ও ঘরবাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতায় বন্যায় রূপ নিয়েছে।এতে করে শিশু থেকে শুরু করে শতাধিক নারী-পুরুষ ঠান্ডা জনিত ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন।  জলাবদ্ধয় পানিবন্দী হয়ে শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসায় যেতে পারছেনা। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যহত হচ্ছে।অনেক স্থানে জলাবদ্ধতায় পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় মাছ চাষীরা।আবাসন কোম্পনীর বিরুদ্ধে অভিযোগ ওঠেছে নিষ্কাশনের খালগুলো ভরাট করে ফেলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সরজমিনে দেখা যায়, উপজেলার নির্মাঞ্চল এলাকা গুলোতে কয়েকদিনের টানা বর্ষণে এ জলাবদ্ধতা ˆতৈরি হয়েছে।উপজেলার বৈরাগবারীর টেক, কাঞ্চন, কালাদি, নলপাথর, কুশাব, আইতলা, ডুলুরদিয়া,তারাবো, বরপা, নাগেরবাগ, বৌবাজার, কান্দাপাড়া, বলাইখা, বিজয়নগর, মদিনানগর, গোলাকান্দাইল দক্ষিণপাড়া, তেঁতলাবো, শান্তিনগর, বাগানবাড়ি, মাসাবো, যাত্রামুড়া, মাঝিপাড়া, পাচাইখা ও ইসলামপুরসহ আশপাশের এলাকায় এখন জলাবদ্ধতা ˆতৈরি হয়েছে। মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন,বাড়ির উঠোনেই পানি হাঁটু পরিমাণ। অনেকের বসত ঘরে ২-৩ ফুট পানি রাস্তা ঘাট তলিয়ে গেছে। কোনও কোনও স্থানে নলকূপ পানিতে তলিয়ে গেছে। সেসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। এ ছাড়া শিল্প-কারখানার নির্গত কেমিক্যাল ও দুর্গন্ধযুক্ত কালো পানির দূষণে রোগাক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। 
অতিকষ্টে চলছে নিম্নআয়ের মানুষের জীবন। কারখানার নির্গত বর্জ্য জলাবদ্ধ পানিতে মিশে কুচকুচে কালো রঙ ধারণ করেছে। এ পানিতে হাঁটাচলা করতে গিয়ে মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছে,পানির কীট-পতঙ্গসহ মাছ মরে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, আবাসন কোম্পানী কর্তৃক পানি নিষ্কাশনের খালগুলো অবৈধভাবে দখল ও ভরাটের কারণে বৃষ্টি হলেই এ জলাবদ্ধতার সৃষ্টি হয়।
 গৃহিণী আয়মান জাহান বলেন,  চুলায় আগুন জ্বালাতে পারি না| বিশুদ্ধ পানি নেই। বাড়িঘরে হাঁটুসমান পানি উঠেছে| জলাবদ্ধতার কারণে বাড়ির অনেক ভাড়াটিয়া এ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে| ঠান্ডা,সর্দি, চর্ম ও পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে। 
শামিম বলেন, এখানে নিচু জমির মূল্য তুলনামূলক কম।  এতে নিন্ম আয়ের মানুষজন এসব এলাকায় জমি কিনে বসতি গড়েছেন। প্রতিবছর বর্ষার এ সময়টাতে তারা ভোগান্তিতে পড়েন। খাল দখল দূষণের সৃষ্ট জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়ে তাদের এ দুর্দশা আরো অনেকগুণ বাড়িয়ে দেয়| জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রদক্ষেপ নেয়া প্রয়োজন। 

আক্তার হোসেন বলেন, ১৪-১৫ বছর ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে| সামান্য বৃষ্টি হলেই এ অবস্থার সৃষ্টি হয়| পানির সঙ্গে যুদ্ধ করে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। 

বৈরাগবাড়ীর ছাইদুর বলেন, অল্প বৃষ্টি হলেই আমাদের রাস্তাঘাট তলিয়ে যায়| আমাদের খাল নেই, খাল গুলো বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠান দখল করে রেখেছে| এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে স্থায়ী জলাবদ্ধতা রূপ নিচ্ছে|
‎রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদল কুমার সাহা বলেন, ইদানিং চর্ম ও পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে| আমরা তাদের চিকিৎসা ও ওষুধপত্র দিচ্ছি| তবে, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি থেকে সকলকে সাবধান থাকতে হবে। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, বৃষ্টি কমলে সরজমিনে পর্যবেক্ষন করে দেখি কিভাবে এ অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। 


এ সম্পর্কিত আরো খবর