ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাঙ্গুনিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬ সময় : ৩:৪৪ পিএম

পান্থনিবাস বড়ুয়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।। ১৪ জুলাই। 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার গোচরা বাজার জেলেপাড়া এলাকায় ১৫০টি অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে এই খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মো. সেকান্দর হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌর যুবদলের আহ্বায়ক জামাল উদ্দীন, মো. গোলাম রসুল, মো. বাদশা, মো. আলমগীর, মো. মোজাম্মেল, মো. রহমত উল্লাহ, মো. খোকা, মো. নাজিম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণকালে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, অনবরত ভারী বর্ষণের কারণে রাঙ্গুনিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাহাড়ধস, তীব্র জলাবদ্ধতা এবং কর্মহীনতার সৃষ্টি হয়েছে। এতে করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ চরম অর্থনৈতিক ও খাদ্য সংকটে পড়েছেন, যা তাঁদের জীবনযাত্রাকে মারাত্মক দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। এমন কঠিন ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায় ও ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারের পাশে দাঁড়িয়ে সুখে-দুঃখে ভাগীদার হওয়া একটি অত্যন্ত প্রশংসনীয় মানবিক উদ্যোগ। একই সাথে তাঁরা সমাজের সকল বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের নিজ নিজ অবস্থান থেকে এই দুর্যোগকবলিত ও বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর