ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

১৬ জুলাই ঘিরে উত্তেজনা এড়াতে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন


  • আপলোড সময় : বুধবার ১৫ জুলাই, ২০২৬ সময় : ৫:২১ পিএম

আসন্ন ১৬ জুলাইকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে মাঠে থেকে কাজ করবে বিজিবি। আজ বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা গেছে।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিগত ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। রক্তক্ষয়ী সেই সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হন এবং অনেকে আহত হন। মূলত গত বছরের সেই সহিংস ঘটনার বর্ষপূর্তিকে কেন্দ্র করে এ বছর জেলাজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এমন আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশদ্বারে পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে তল্লাশি চৌকি (চেকপোস্ট)। শহরে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য গোয়েন্দা নজরদারি ও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো মূল্যে জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। ১৬ জুলাইকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী বা দল যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেজন্যই আগাম সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যৌথ বাহিনী প্রস্তুত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর