ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে চাঁদা দাবি ও ভাঙচুর: রাতভর অভিযানে গ্রেপ্তার ৮


  • আপলোড সময় : বুধবার ১৫ জুলাই, ২০২৬ সময় : ৬:০৪ পিএম

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও বর্বরোচিত ভাঙচুরের মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘ডিজিটাল ডট নেট’ নামের ওই প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মঙ্গলবার (১৪ জুলাই) রাতভর মহানগরীর বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ইউনুস, ইমরান, আকবর হোসেন, সুমন, মনির, গিয়াস উদ্দীন, নয়ন এবং মো. আব্দুল নাহিদ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ আজ বুধবার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ইন্টারনেট অফিসে হামলার পর সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় নিবিড় গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আশ্বস্ত করে বলেন, চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ সুন্দর রাখতে পুলিশ বদ্ধপরিকর। ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদা দাবি করলে, কোনো প্রকার হয়রানি বা হুমকি প্রদান করলে তা সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি। পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে।

পুলিশ জানিয়েছে, এই চাঁদাবাজি ও হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী এবং প্রধান অভিযুক্ত ডেভিড ইমনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে তাকেও আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে পুলিশ।


এ সম্পর্কিত আরো খবর