ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

দুই বস্তা মাংস ধ্বংস

কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে বড় জরিমানা


  • আপলোড সময় : বুধবার ১৫ জুলাই, ২০২৬ সময় : ৬:১৯ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই দোকান থেকে জব্দ করা প্রায় দুই বস্তা পঁচা গরুর মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাসস্ট্যান্ড এলাকার মাংস ব্যবসায়ী শারফিন কসাইয়ের দোকানে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে তাঁর দোকানে সংরক্ষিত গরুর মাংস পরীক্ষা করে দেখা যায়, সেগুলো সম্পূর্ণ পচে গেছে এবং চরম অস্বাস্থ্যকর অবস্থায় রাখা হয়েছে। সাধারণ ক্রেতাদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সময়ে জব্দ করা প্রায় দুই বস্তা পঁচা গরুর মাংস যেন কোনোভাবেই পুনরায় বাজারজাত বা বিক্রি করা না যায়, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযান শেষে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত দ্রুততার সাথে অভিযানটি পরিচালনা করা হয়েছে এবং পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জনস্বাস্থ্যের সুরক্ষার বিষয়টি আমাদের কাছে অগ্রাধিকার। তাই দায়ী ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি পঁচা মাংস ধ্বংস করা হয়েছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে। সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এই কঠোর অবস্থান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর