ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১৫ জুলাই, ২০২৬ সময় : ৬:২৫ পিএম

সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যুবলীগ নেতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার (১৫ জুলাই) সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবলীগ নেতার নাম আমিনুল ইসলাম লিটন (৪৭)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে। লিটন ওই ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই সংঘটিত একটি মারামারি ও বিস্ফোরক দ্রব্যের মামলার এজাহারনামীয় আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন আমিনুল ইসলাম লিটন। গত মঙ্গলবার ভোরের দিকে হঠাৎ কারাগারের ভেতরেই তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারাকর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। মঙ্গলবার বিকেলেই আনুষ্ঠানিকতা শেষে লিটনের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর