ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ

কটিয়াদীতে চুরি হওয়া গরু উদ্ধার, মিঠামইনের হাট থেকে গ্রেপ্তার ২


  • আপলোড সময় : বুধবার ১৫ জুলাই, ২০২৬ সময় : ৬:২৭ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকা থেকে চুরি হওয়া একটি মূল্যবান গরু উদ্ধার করেছে পুলিশ। একই সাথে এই সংঘবদ্ধ গরু চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে হাওরাঞ্চলের মিঠামইন উপজেলার একটি পশুর হাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই রাতে কটিয়াদীর গচিহাটা এলাকার করিম মিয়ার গোয়ালঘরের তালা ভেঙে একটি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। এই চুরির ঘটনায় করিম মিয়া কটিয়াদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্র। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সুনির্দিষ্ট ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন থানা পুলিশের বিশেষ সহযোগিতায় ওই উপজেলার একটি গরুর হাটে অভিযান চালানো হয়। সেখান থেকে চুরি হওয়া গরুটি উদ্ধারসহ দুই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—করিমগঞ্জ উপজেলার সুলতাননগর এলাকার মৃত কাছম আলীর ছেলে মো. আজিজুল হক (৪২) এবং একই উপজেলার কান্দাইল এলাকার আকবর মিয়ার ছেলে মো. ইমন মিয়া (২৬)।

এদিকে এলাকার ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, সাম্প্রতিক সময়ে গচিহাটা ও এর আশপাশের গ্রামীণ এলাকাগুলোতে গরু চুরির উৎপাত আশঙ্কাজনক হারে বেড়েছে। করিম মিয়ার গরু চুরির ঘটনার অল্প সময়ের ব্যবধানে ওই একই এলাকা থেকে আরও অন্তত পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে এই চুরির ঘটনাগুলোর সবকটিতে ভুক্তভোগী গৃহস্থরা থানায় লিখিত অভিযোগ বা মামলা করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযান প্রসঙ্গে গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম আল-মেহেদী জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে গতকাল বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। এই চোরচক্রের সাথে জড়িত অন্য সদস্যদের পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর