ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ সময় : ৮:৩৫ এএম

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল খেলা দেখার সময় এক তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে জনসমাগমের মধ্যে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

আহত ওই তরুণের নাম মো. আসাদুল হক (২১)। তিনি বাঁশখালীর ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর হামজারবাগ এলাকার সরওয়ারের বাড়িতে বসবাস করছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে প্রচুর মানুষের ভিড় জমেছিল। সেই জনসমাগমের সুযোগ নিয়ে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ আসাদুল হককে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পরপরই আসাদুলের বন্ধুরা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। রাত ২টা ২৯ মিনিটে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা আরও জানান, আহত আসাদুল হকের শরীরে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। এই হামলার কারণ এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


এ সম্পর্কিত আরো খবর