ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু!


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ সময় : ৯:২৫ পিএম

আর্জেন্টিনার জয়ের আনন্দ রূপ নিল এক নির্মম বিষাদে। নেত্রকোণা শহরে সেমিফাইনালের ঐতিহাসিক জয় উদযাপনের ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামের এক অভাগা তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিজয়োল্লাসের সময় ভবনের ছাদ ঘেঁষে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে ছিটকে পড়েন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে নেত্রকোণা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড় এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর একমাত্র ছেলে। তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারসহ স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী এবং নিহত দীপ্তের ঘনিষ্ঠ বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আর্জেন্টিনার প্রতিটি বড় জয়ের পরেই নেত্রকোণার শহীদ মিনার এলাকায় ফুটবল সমর্থকরা দল বেঁধে জড়ো হয়ে বিজয় উদযাপন করেন। বৃহস্পতিবার গভীর রাতে আর্জেন্টিনার জয়ের পরও শহরের বিভিন্ন প্রান্ত থেকে শত শত সমর্থকেরা সেখানে ব্যানার ও পতাকা নিয়ে উল্লাসে মেতে ওঠেন। আনন্দঘন সেই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন একটি ভবনের ছাদে উঠে পড়ে। সেখান থেকে নিচে থাকা সমর্থকদের ছবি ও ভিডিও ধারণের চেষ্টার একপর্যায়ে সে ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং প্রচণ্ড ধাক্কায় ছাদ থেকে সরাসরি নিচে পাকা সড়কের ওপর আছড়ে পড়ে।”

সড়কে ছিটকে পড়ে দীপ্ত গুরুতর আহত হলে নিচে উপস্থিত উল্লাসিত সমর্থকেরা মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দীপ্তকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আর্জেন্টিনার খেলা দেখা শেষে শহরের মোড়ে ভিডিও করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যুর খবর তারা পেয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর