ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরের বোর্ডবাজারে মুনসুর প্লাজায় আগুন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ সময় : ৯:৫৪ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের গাছা থানার বোর্ডবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরের দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত ‘মুনসুর প্লাজা’ নামের ভবনটির তৃতীয় তলায় এই আগুন লাগে। ভবনটির ওই তলাটিতে ‘গ্লোব সেফটি গোডাউন’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম রয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের বাইরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের ফুলকি ছড়ায় এবং তা দ্রুত গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারেনি।

গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে গুদামে থাকা মালামাল পুড়ে প্রাথমিকভাবে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ সদস্যরা উৎসুক জনতার ভিড় সামলে চারপাশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। দুর্ঘটনা পরবর্তী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল সচল রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর