ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

অবহেলায় অযত্নে কুমিল্লা শিল্পকলা একাডেমী :বিপর্যস্ত কুমিল্লার শিল্প অঙ্গন


  • আপলোড সময় : শনিবার ১৮ জুলাই, ২০২৬ সময় : ৪:৪৭ পিএম

মোহাম্মদ বাকি অনিক , কুমিল্লা  প্রতিনিধি

কুমিল্লার  শিল্পকর্মের প্রাণকেন্দ্র ছিল কুমিল্লা শিল্পকলা একাডেমি।নানা শিল্পচর্চায় মুখরিত থাকতো কুমিল্লা  শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ। কুমিল্লা অঞ্চলে  শিল্পচর্চায় ঐতিহ্যবাহী এর প্রতিষ্ঠানে অবদান অনস্বীকার্য। কিন্তু বর্তমানে  নানা সমস্যায় জর্জরিত কুমিল্লার শিল্প - সাহিত্যচর্চার  মূল কেন্দ্রটি। 

সংশ্লিষ্ট  সূত্রে জানা যায়, নানান  অবকাঠামোগত সমস্যার অতল গহ্বরের নিমজ্জিত হচ্ছে শিল্প কলা একাডেমির মূল ভবন। শিল্পকলা একাডেমীর স্থাপনার বিভিন্ন স্থানে পলিস্তার ভেঙে পড়ছে। প্রশিক্ষণের জন্য নেই পর্যাপ্ত কক্ষ। একটি প্রশিক্ষণ চলাকালে অন্য প্রশিক্ষণের কোর্সটি বন্ধ থাকে। তাছাড়া ভবনে অবস্থিত সকল এসি নষ্ট এবং ফ্যানের অবস্থাও সংকটাপন্ন। 

অপরদিকে, শুধু অবকাঠামোগতই নয় জনবল সংকটে ভুগছে শিল্প সাহিত্যের চর্চার কেন্দ্র  কুমিল্লা  শিল্পকলা একাডেমী। দক্ষ ও পর্যাপ্ত প্রশিক্ষকের অভাবে অনেক কোর্স বন্ধ রয়েছে। তাছাড়া অনেক কোর্স অনিয়মিতভাবে বিদ্যমান রয়েছে।নতুন প্রজন্মের শিল্পীরা প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং দিক নির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছে।  

এ বিষয়ে কুমিল্লা জেলা সংস্কৃতি কর্মকর্তা কামরান হোসেন জানান, কুমিল্লা শিল্পকলা একাডেমির ভবনের অবস্থা বর্তমানে খুব নাজুক। নতুন ভবনের কাজ সম্পন্ন  হলে সমস্যা থেকে মুক্তি পাবে শিল্পকলা একাডেমী।বাংলাদেশের ১১টি  জেলায় শিল্পকলা একাডেমির নতুন ভবন নির্মাণের কাজের মধ্যে কুমিল্লা শিল্পকলা একাডেমীর বিদ্যমান। শীঘ্রই নতুন ভবনের কাজ শুরু হবে। 

এ বিষয়ে কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিউর রশিদ ইয়াসিন বলেন, আগামী এক মাসের মধ্যে  কুমিল্লা শিল্পকলা একাডেমির নতুন ভবনের কাজ শুরু না করলে কুমিল্লার জনগনকে সাথে নিয়ে নিজ অর্থায়নে কুমিল্লা শিল্পকলা একাডেমীর কাজ সম্পন্ন করবেন।শিল্প  সংস্কৃতি একটি জাতির  পরিচয়ের অন্যতম কীর্তি, সেই সংস্কৃতি চর্চার কেন্দ্র যদি অবহেলা অনাদরে অযত্নে বাচে তাহলে ক্ষতিগ্রস্ত হয় পুরো সাংস্কৃতিক অঙ্গন। আগামী দিনগুলোতে কুমিল্লা শিল্পকলা একাডেমী নতুন ভবন নির্মাণের মাধ্যমে কুমিল্লা অঞ্চলের শিল্প সাহিত্যচর্চার নতুন দ্বার উন্মোচিত  দিতে হবে আশাবাদী কুমিল্লার জনগণ।


এ সম্পর্কিত আরো খবর