ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গোয়ালন্দে আধুনিক খেলার মাঠ নির্মাণে ইউএনওর পরিদর্শন


  • আপলোড সময় : শনিবার ১৮ জুলাই, ২০২৬ সময় : ৫:২৯ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

দেশের প্রতিটি ইউনিয়নে আধুনিক ও মানসম্মত খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি গ্রাম পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বরাট ক্লাব হাউজের মাঠ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে চৌধুরী আব্দুল হামিদ একাডেমী সংলগ্ন বরাট ক্লাব হাউজের মাঠটি পরিদর্শন করেন তিনি। এ সময় মাঠের বর্তমান অবস্থা, উন্নয়নের সম্ভাবনা এবং প্রয়োজনীয় অবকাঠামো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, বরাট ক্লাব হাউজের সভাপতি তাওহীদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের প্রতিটি ইউনিয়নে ন্যূনতম আট বিঘা জমি চিহ্নিত করে খেলার মাঠ সংস্কার, উন্নয়ন অথবা নতুন মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর জীবনযাপন, উন্মুক্ত মাঠের সংকট এবং দ্রুত নগরায়ণের কারণে বর্তমানে শিশু-কিশোরদের মাঠভিত্তিক খেলাধুলার সুযোগ কমে যাচ্ছে। এর ফলে তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিক অবক্ষয়, মাদকাসক্তি ও অপরাধপ্রবণতার ঝুঁকিও বাড়ছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়াতে ইউনিয়নভিত্তিক আধুনিক খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে গ্রামের শিশু-কিশোর ও তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উন্নয়ন কার্যক্রমের সম্ভাব্য দিকগুলো পর্যবেক্ষণ করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে মাঠটি ব্যবহারের বিষয়েও খোঁজ নেন।

ইউএনও সাথী দাস বলেন, আধুনিক খেলার মাঠ তৈরি হলে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি এটি শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, ছোট ভাকলা ইউনিয়নের বরাট ক্লাব হাউজের মাঠটি ভবিষ্যতে একটি আধুনিক ও মানসম্পন্ন ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটবে এবং নতুন প্রজন্ম মাঠমুখী হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি উন্নত খেলার মাঠের প্রয়োজন ছিল। সরকারি উদ্যোগে মাঠটি আধুনিকায়ন করা হলে এলাকার ক্রীড়া কার্যক্রমে নতুন গতি আসবে। একই সঙ্গে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইউনিয়ন পর্যায়ে এমন মাঠ নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।


এ সম্পর্কিত আরো খবর