ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কুমিল্লায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময়


  • আপলোড সময় : শনিবার ১৮ জুলাই, ২০২৬ সময় : ৫:৩৯ পিএম

মোহাম্মদ বাকি অনীক ,কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লা আদর্শ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সম্প্রতি আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, একটি জাতির ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার মাধ্যমে। তাই প্রাথমিক শিক্ষাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় প্রধান শিক্ষকরা তাদের বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও উন্নয়ন পরিকল্পনার বিষয় তুলে ধরেন। এর মধ্যে বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা, শিক্ষক সংকট এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী শিক্ষকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত শিক্ষকরা জানান, শিক্ষার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ পাওয়ায় মতবিনিময় সভাটি ফলপ্রসূ হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে।


এ সম্পর্কিত আরো খবর