ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পাওনা টাকা চাওয়ায় নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা


  • আপলোড সময় : রবিবার ১৯ জুলাই, ২০২৬ সময় : ৪:২৯ পিএম

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রি যুবককে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলিনুর ফকির কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে আলিনুর ফকির ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে নিজের পাওনা টাকা চান আলিনুর। টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজিব তার কাছে থাকা ছুরি দিয়ে আলিনুরের পেটে মারাত্মকভাবে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আলিনুরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতালে পৌঁছে সুরতহাল প্রতিবেদনসহ প্রাথমিক তদন্ত সম্পন্ন করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজিব শেখ এলাকা ছেড়ে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার পরপরই হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"


এ সম্পর্কিত আরো খবর