ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সিরিজ জয়ের লড়াইয়ে বোলিংয়ে বাংলাদেশ, নেই নাহিদ রানা


  • আপলোড সময় : রবিবার ১৯ জুলাই, ২০২৬ সময় : ৫:৫৭ পিএম

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে শুভসূচনা করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে দল। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের দাপটের সঙ্গে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফেরায় টাইগাররা। আজ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনালে মাঠে নেমেছে দুই দল। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস ভাগ্য সহায় হয়নি টাইগারদের তরুণ অধিনায়ক তাওহীদ হৃদয়ের। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানান।

সিরিজ জয়ের মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টাইগারদের একাদশে এসেছে দুটি বড় পরিবর্তন। আজকের ম্যাচ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান এবং গত ম্যাচের গতি তারকা নাহিদ রানা। তাদের পরিবর্তে বাংলাদেশ দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং তরুণ ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইন।

দুই দলের চূড়ান্ত একাদশ

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ:

ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, টিনোটেন্ডা মাপোসা, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।


এ সম্পর্কিত আরো খবর