ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তাড়াশে শিশু-কিশোরদের মাঝে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ


  • আপলোড সময় : রবিবার ১৯ জুলাই, ২০২৬ সময় : ৬:৫৬ পিএম

ঝন্টু, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ 

"গ্রীন বাংলাদেশ ক্লিন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে কোমলমতি শিশু-কিশোরদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তাড়াশ উপজেলার মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন 'ভিলেজ ভিশন বাংলাদেশ'।

ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক সামাজিক সংগঠন 'পাশে আছি ইনিশিয়েটিভ'-এর অর্থায়নে এবং 'ভিলেজ ভিশন বাংলাদেশ'-এর সহযোগিতায় এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশ সুরক্ষা এবং গ্রামীণ পরিবারের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে শিশুদের মাঝে আমড়া, পেয়ারা, জলপাই, জাম্বুরা, কাঁঠাল, জাম, চালতা ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ফলজ, ওষুধি ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে শিশুদের গাছ রোপণ ও সেটির সঠিক পরিচর্যা করার নিয়ম শিখিয়ে দেওয়া হয়।


শিশুদের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌহিদুর রহমান। তিনি এ ধরনের সবুজ উদ্যোগের প্রশংসা করে শিশুদের নিয়মিত গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, পাশে আছি ইনিশিয়েটিভ ও ভিলেজ ভিশনের একঝাঁক তরুণ ভলেন্টিয়ার, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সমাজসেবক শরীফ খন্দকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ সম্পর্কিত আরো খবর