ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মুক্তারপুর বিসিকে ভোক্তা অধিকারের হানা: বন্ধু বেকারিকে ৯০ হাজার টাকা জরিমানা


  • আপলোড সময় : রবিবার ১৯ জুলাই, ২০২৬ সময় : ৭:৪২ পিএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত এবং সংরক্ষণের দায়ে একটি স্বনামধন্য বেকারি প্রতিষ্ঠানের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত 'বন্ধু ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি'তে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বন্ধু ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, চরম নোংরা, স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট, পাউরুটি, কেকসহ বিভিন্ন বেকারি পণ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া কারখানার ভেতরে ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় রাখা, কেক ও পাউরুটি তৈরিতে ব্যবহৃত ডাইস ও পাত্রগুলো অপরিষ্কার থাকা, কর্মীদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবানের ব্যবস্থা না থাকা এবং কেকের নিচে স্বাস্থ্যসম্মত ও ফুড-গ্রেড সাদা কাগজের পরিবর্তে ক্ষতিকারক সীসাযুক্ত পুরোনো খবরের কাগজ ব্যবহার করার মতো একাধিক গুরুতর অনিয়মের অকাট্য প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা অধিকারের আইন লঙ্ঘন করে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক আসলাম খানকে ৯০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের জন্য কারখানা কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে কারখানা সিলগালাসহ আরও কঠোর শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর-ই-আলম সোহাগ এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও আইনগত সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর