ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬ সময় : ৫:১৫ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পিপাশা আক্তার (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (২২) জামালপুরের মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। জীবিকার তাগিদে তিনি টঙ্গীতে এসে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। গ্রেপ্তার হওয়া পিপাশা আক্তারও একই উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে জীবিকার সন্ধানে স্ত্রীকে নিয়ে টঙ্গীতে আসেন আবুল কালাম। পরে মাছিমপুর কলাবাগান এলাকার একটি বস্তিতে ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন। অটোরিকশা চালিয়ে সংসারের ব্যয় নির্বাহ করতেন তিনি।

সোমবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বিরোধে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় পিপাশা আক্তার ওড়না দিয়ে স্বামীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করেন। এতে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পিপাশা আক্তারকে আটক করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, তদন্ত শেষ হওয়ার পর প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর