ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

মান পরীক্ষা ছাড়াই প্রসাধনী উৎপাদন, ফ্যান্সি লিমিটেডকে জরিমানা


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬ সময় : ৬:০৬ পিএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কেমিস্ট ছাড়াই বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য উৎপাদন এবং উৎপাদিত পণ্যের মান পরীক্ষা না করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার নিমতলা কোটগাঁও এলাকায় অবস্থিত ফ্যান্সি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

তিনি জানান, ফ্যান্সি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরিতে কোনো যোগ্য কেমিস্ট ছাড়াই বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব, আফটার শেভসহ বিভিন্ন প্রসাধনী পণ্য উৎপাদন করা হচ্ছিল।

অভিযানে আরও দেখা যায়, উৎপাদিত পণ্যের গুণগত মান যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় পরীক্ষার কোনো ব্যবস্থা রাখা হয়নি। ভোক্তার স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এ ধরনের কার্যক্রম ঝুঁকিপূর্ণ বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে কসমেটিকস উৎপাদনের ক্ষেত্রে একজন যোগ্য কেমিস্ট নিয়োগ এবং পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সিরাজদিখান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ পণ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর