ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মানিকগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৩


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬ সময় : ৭:২৪ পিএম

মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ প্রতিনিধি 

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের হেমায়েতপুর এলাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি সিএনজি মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা অজ্ঞাতনামা এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় সিএনজির অপর ৩ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, নিহতের নিকট থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। ওই পরিচয়পত্রে নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার খোর্দ্দযোগিনী উল্লেখ রয়েছে। তবে প্রাথমিক অনুসন্ধানে ওই এনআইডির তথ্যের সঙ্গে নিহত ব্যক্তির পরিচয়ের অমিল পাওয়া গেছে। ফলে তাঁর প্রকৃত পরিচয় নিশ্চিত করতে পিবিআই বা ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘাতক ট্রাক ও পলাতক চালককে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহত ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রাখা হয়েছে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর