ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

স্পেনের বিশ্বকাপ উল্লাসের মঞ্চে রোনালদোকে নিয়ে কটাক্ষ


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ১২:৩৬ পিএম

বিশ্বকাপ ফুটবলের মেগা আসরে ট্রফি জিতে দেশে ফেরার পর থেকেই বিজয় উল্লাসে ভাসছে স্পেন ফুটবল দল। বিশ্বজয়ী তারকাদের অভিবাদন জানাতে রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে আসেন প্রায় ২০ লাখ উৎফুল্ল ফুটবলপ্রেমী। ঐতিহাসিক বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিখ্যাত সিবেলেস স্কয়ারে উন্মুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে রূপ নেয় উৎসবের মহাসমুদ্রে। তবে ট্রফি জয়ের পরম আনন্দঘন সেই মুহূর্তেই অনাকাঙ্ক্ষিত এক বিতর্কের জন্ম হয়েছে।

মঞ্চে একে একে স্প্যানিশ বিশ্বজয়ীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে লক্ষ্য করে বিদ্রূপাত্মক মন্তব্য করেন উপস্থাপক। স্পেনের তরুণ উইঙ্গার ইয়েরেমি পিনোকে যখন মঞ্চে আহ্বান জানানো হচ্ছিল, তখন মাইকে উপস্থাপনকারী উচ্চস্বরে বলেন, "একসময় অনেকে তাকে ক্রিশ্চিয়ানো রোনালদো বলে ডাকতো। তবে এই তরুণ তো সরাসরি বিশ্বকাপ ট্রফি জিতে নিয়েছে! সে কনফারেন্স লিগ বিজয়ী এবং এখন আমাদের বিশ্বচ্যাম্পিয়ন—ইয়েরেমি পিনো!"

অনুষ্ঠানের এই আকস্মিক কটাক্ষ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তুমুল সমালোচনার ঝড় ওঠে। বিশ্ব ফুটবলের সমর্থকেরা এক বাক্যে বলেছেন, ক্যারিয়ারে ইউরো, নেশন্স লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও অগণিত ট্রফি জেতা পর্তুগিজ কিংবদন্তির প্রতি এমন মন্তব্য একেবারেই অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল। ক্যারিয়ারের স্বর্ণালী সময়েও বিশ্বকাপ অধরা থেকে যাওয়া রোনালদোকে নিয়ে স্প্যানিশদের এই খোঁচাকে অনেকেই চরম বেয়াদবি মনে করছেন, যদিও একদল সমর্থক এটিকে স্রেফ খেতাব জয়ের অনিয়ন্ত্রিত আবেগ ও হালকা তামাশা বলেই বিবেচনা করছেন।


এ সম্পর্কিত আরো খবর