ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ৪:২৭ পিএম

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তিতে মাদক কার্যক্রম নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অভিযানে বস্তির বিভিন্ন স্থানে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে মাদকের আখড়া হিসেবে পরিচিত হাজীর মাজার বস্তির বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অনুমোদনহীনভাবে স্থাপন করা একাধিক ইন্টারনেট সংযোগও কেটে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডেসকো-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জিএমপি ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বস্তির অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ব্যবসা, অপরাধমূলক কর্মকাণ্ড এবং অবৈধ সংযোগের মাধ্যমে পরিচালিত নেটওয়ার্ক ভেঙে দিতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জিএমপি আরও জানিয়েছে, শুধু হাজীর মাজার বস্তিই নয়, নগরীর অন্যান্য স্পর্শকাতর ও অপরাধপ্রবণ এলাকাতেও পর্যায়ক্রমে একই ধরনের অভিযান পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ, অনুমোদনহীন ইন্টারনেট লাইন এবং অপরাধে ব্যবহৃত অন্যান্য অবকাঠামোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদক নিয়ন্ত্রণে অবকাঠামোগত সহায়তা বন্ধ করা গেলে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে। এ কারণে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অবৈধ সুবিধা ও সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম জোরদার করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর