ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ ঘোষণা


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ৪:৩২ পিএম

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা পরিষদের সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী রবিবার থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর পশ্চিম ভুজপুর মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াতজনিত ভোগান্তির সমাধান হবে না বলে তাদের দাবি।

তাদের মতে, দাঁতমারানারায়ণহাট এলাকার মধ্যবর্তী একটি যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে তিনটি ইউনিয়নের বাসিন্দা সমানভাবে সুবিধা পাবেন। এতে প্রশাসনিক সেবা গ্রহণে সাধারণ মানুষের সময়, খরচ ও দুর্ভোগ কমবে।

এ দাবির পরিপ্রেক্ষিতে আগামী রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ঢাকা-খাগড়াছড়ি মহাসড়ক এবং বারইয়ারহাট-ফটিকছড়ি সড়কে যান চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, জনস্বার্থ বিবেচনায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। জরুরি সেবার যান চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, তাদের দাবি যৌক্তিক এবং সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। একই সঙ্গে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি জানান।

উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতারা সতর্ক করে বলেন, দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর