ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

লিফটে আটকা মা-মেয়ে, ফায়ার সার্ভিসের চেষ্টায় অক্ষত উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ৫:০৮ পিএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে আটকা পড়া এক মা ও তাঁর দুই বছর বয়সী শিশুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২২ জুলাই) দুপুরে কলেজের নবম তলায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া দুজন হলেন, শিশু মরিয়ম হাসনাইন আরিফা (২) এবং তাঁর মা লামিয়া আক্তার মিম (২৪)। লামিয়া সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় একটি লিফট হঠাৎ আটকে যায়। এ সময় লিফটের ভেতরে ছিলেন লামিয়া আক্তার মিম ও তাঁর শিশুকন্যা। পরে বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকে নিরাপদে বের করে আনা হয়। উদ্ধারের পর তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় একটি লিফটে মা ও শিশুকন্যা আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দ্রুত সময়ের মধ্যে লিফটের দরজা খুলে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্লাস শেষে লামিয়া আক্তার মিম তাঁর শিশুকন্যাকে নিয়ে লিফটে নিচে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি নবম তলায় আটকে যায়। তবে কী কারণে এ ত্রুটি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর সরকারি হরগঙ্গা কলেজ এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই মা ও শিশুকে উদ্ধার করা সম্ভব হয়।


এ সম্পর্কিত আরো খবর