ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গাজী নজরুলের পদ শূন্য হলে সাতক্ষীরায় লড়বেন হিরো আলম


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ সময় : ৭:০৬ পিএম

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় নেওয়া এই সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হয়েছে। বহিষ্কারের এই প্রক্রিয়ার কারণে তার সংসদ সদস্য পদটি শূন্য হতে পারে বলে আলোচনা চলছে। আর এই সম্ভাব্য উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি সবার কাছে হিরো আলম নামে পরিচিত।

এক অডিওবার্তায় হিরো আলম এমপি হওয়ার ইচ্ছা প্রকাশ করে জানান, একটি সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে যাওয়ার স্বপ্ন তিনি দীর্ঘদিন ধরে লালন করছেন। তিনি উল্লেখ করেন, যদি সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সেখানে তিনি প্রার্থী হবেন এবং জনরায় যাচাই করবেন। নির্বাচনী ময়দানে অন্যান্য দলগুলোর অবস্থান এবং জনগণের সিদ্ধান্ত কেমন হয়, তা প্রত্যক্ষ করতেই এই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন হিরো আলম। নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের দিনগুলোতে বিভিন্ন স্থানে হামলার শিকার হওয়ার কথাও সংবাদমাধ্যমে একাধিকবার উঠে এসেছে। পরবর্তীতে কয়েকটি নির্বাচন বর্জনের সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ‘আমজনতা’ দলের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেও চূড়ান্তভাবে নির্বাচন করেননি। এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও লড়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন বগুড়ার ক্যাবল অপারেটর থেকে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত পাওয়া এই আলোচিত ব্যক্তিত্ব।



এ সম্পর্কিত আরো খবর