ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, জানাজায় হাজারো মানুষের ঢল


  • আপলোড সময় : শনিবার ২৫ জুলাই, ২০২৬ সময় : ৮:০৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণী রেহানা খাতুন হেনাকে শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা সাতক্ষীরা জেলার কুকরালী এলাকায় অবস্থিত পৈতৃক নিবাসে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা মরহুম রাহাত উল্লাহর কবরের পাশে দাফন করা হয়েছে।

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন কুকরালী বায়তুল মুকাদ্দাস জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. আলী হায়দার। জানাজা শেষে উপস্থিত মুসল্লিরা মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানান।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রেহানা খাতুন হেনা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ মে সকালে নিজ বাড়িতে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার কলার বোন (ক্ল্যাভিকল) ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার জানাজায় অংশগ্রহণকারী সকলেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।


এ সম্পর্কিত আরো খবর