ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

শিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম


  • আপলোড সময় : শনিবার ২৫ জুলাই, ২০২৬ সময় : ৮:১২ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার রায়নগর ডিএস আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে শহর-গ্রামের বৈষম্য থাকবে না এবং প্রতিটি শিক্ষার্থী সমান সুযোগ পাবে।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি, প্রশাসনের কর্মকর্তা, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর