ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা


  • আপলোড সময় : রবিবার ২৬ জুলাই, ২০২৬ সময় : ৭:১৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের গুণগত মান, বিএসটিআই সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়।

রোববার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী, তারাবো ও ভুলতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রডাক্ট লিমিটেডকে ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, কারখানায় উৎপাদিত পণ্যের নির্ধারিত মান নিয়ন্ত্রণ, বিএসটিআই সনদ গ্রহণ এবং মোড়কজাতকরণ নিবন্ধনসহ সংশ্লিষ্ট নিয়মনীতি অনুসরণ করা বাধ্যতামূলক। অভিযানে এসব ক্ষেত্রে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন, পরিদর্শক হাফিজুর রহমান, আনসার সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, কারখানায় উৎপাদিত পণ্যের বিএসটিআইয়ের গুণগত মান, সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রিসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন এবং বাজারজাত বন্ধে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত তদারকির মাধ্যমে পণ্যের মান নিয়ন্ত্রণ করা গেলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত পণ্য ব্যবহারের সুযোগ পাবেন।


এ সম্পর্কিত আরো খবর