ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ সময় : ৫:২৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শাহপরানের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া খাতুনের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে স্বামী শাহপরান তাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে ঘরজামাতা হিসেবে শ্বশুরবাড়িতেই থাকতেন শাহপরান।

নিহত তানিয়ার বাবা সোরহাব আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তার মেয়ে ও জামাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও শাহপরান তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। সোমবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই শাহপরান তার মেয়েকে মারধর করে হত্যা করে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে শয়নকক্ষে তানিয়ার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহপরান পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, তানিয়া খাতুনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর