ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টমস হাউসে মতবিনিময় সভা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ সময় : ৭:৪৮ পিএম

আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ভোমরা কাস্টমস হাউসের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আমদানি-রপ্তানি বাণিজ্যের সার্বিক চিত্র ও বিদ্যমান নানা সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রচারবিষয়ক সম্পাদক মো. আনারুল ইসলাম, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুসা।

উক্ত মতবিনিময় সভায় কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোস্তফা কামালসহ অন্যান্য কর্তব্যরত রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ী নেতারা ভোমরা বন্দরের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি, পণ্য খালাসে গতিশীলতা আনা এবং রাজস্বসংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ করার জোর দাবি জানান। ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বসহকারে শুনেন কাস্টমস কর্মকর্তা ও প্রশাসনিক প্রতিনিধিরা।

পরবর্তীতে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান তাঁর বক্তব্যে ভোমরা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে আনতে এবং ব্যবসায়ীদের উত্থাপিত সকল সমস্যা দ্রুত সমাধানের ইতিবাচক আশ্বাস দেন। তিনি বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কাস্টমস প্রশাসন ও ব্যবসায়ী সমাজকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।


এ সম্পর্কিত আরো খবর